‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি’
জুন ৮, ২০২৫
কাদের সুবিধার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, প্রশ্ন আমীর খসরুর
জুন ৮, ২০২৫
‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি’
জুন ৮, ২০২৫
কাদের সুবিধার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, প্রশ্ন আমীর খসরুর
জুন ৮, ২০২৫

অন্তর্বর্তী সরকারও ক্ষমতা চিরস্থায়ী করতে চাইছে কিনা, প্রশ্ন রিজভীর

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে চাইছে কিনা, সে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (৮ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন তোলেন।

রুহুল কবির রিজভী বলেন, জুলাইয়ের আত্মত্যাগ ছিল গণতন্ত্র অবমুক্ত করার। কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের দুর্ভাগ্য, অবাধ নির্বাচন নিয়ে গড়িমসি হয়। ক্ষমতায় আসলেই সবাই তা চিরস্থায়ী করতে চান। অন্তর্বর্তী সরকারও এ ধারায় পড়েছে কিনা, তাই প্রশ্ন।

তিনি বলেন, এপ্রিলে নির্বাচন হলে প্রচারণার সময় রমজান মাস চলবে। এতে মানুষ ভোগান্তিতে পড়বে। তাই এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিত করার দাবি জানাচ্ছি। নাহলে এ সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস সবার সমর্থন পেয়েছেন। তারপরও টানাপোড়েনে রয়েছে গণতন্ত্র।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *