শোলাকিয়ায় ১৯৮তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
জুন ৭, ২০২৫
ফাঁকা ঢাকায় নিরাপত্তায় পুলিশের ৫০০ পেট্রোল টিম
জুন ৭, ২০২৫
শোলাকিয়ায় ১৯৮তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
জুন ৭, ২০২৫
ফাঁকা ঢাকায় নিরাপত্তায় পুলিশের ৫০০ পেট্রোল টিম
জুন ৭, ২০২৫

পশু নয়, কোরবানি হোক হিংসা ও অবিচারের: আসিফ

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পশু নয়, কোরবানি হোক অহংকার, হিংসা ও অবিচারের।

শুক্রবার (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ত্যাগ হোক সমাজ বদলের এক নতুন উচ্চারণ।

তিনি আরও বলেন, পশু কোরবানি আমাদের এক ধর্মীয় দায়িত্ব, কিন্তু মানুষের পাশে দাঁড়ানো- তা এক মানবিক কর্তব্য। আসুন, ঈদের আনন্দে কেউ যেন না থাকে বঞ্চিত, সাম্য আর সহযোগিতায় গড়ে তুলি সুন্দর সমাজ।

সবশেষে উপদেষ্টা বলেন, ঈদ মোবারক। ত্যাগ হোক উন্নয়নের মূলমন্ত্র।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *