ব্রাহ্মণবাড়িয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩
জুন ৫, ২০২৫
ঈদে ঘরমুখো জনস্রোত, ফাঁকা হতে শুরু করেছে ঢাকা
জুন ৫, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩
জুন ৫, ২০২৫
ঈদে ঘরমুখো জনস্রোত, ফাঁকা হতে শুরু করেছে ঢাকা
জুন ৫, ২০২৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

টাঙ্গাইল প্রতিনিধি
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে যানবাহনের চাপ বেড়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে থেমে থেমে যানবাহন চলছে। অতিরিক্ত গাড়ির চাপে অন্তত ১৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে আশেরপুর বাইপাস থেকে যমুনা সেতুর পূর্বপ্রান্ত পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ শরীফ উদ্দিন বলেন, হঠাৎ মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। এতে যমুনা সেতু দিয়ে সিরাজগঞ্জ অংশে গাড়িগুলো ঠিক মতো পাস হতে পারছে না। যার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও টাঙ্গাইল শহর বাইপাস রাবনা ঘারিন্দা ও এলেঙ্গাতে কয়েকটি ছোট যানবাহন বিকল হওয়ার কারণেও সমস্যার সৃষ্টি হয়েছে। তবে একেবারে যানজট হয়নি। থেমে থেমে যানবাহন চলছে। যানজট নিরসন আমরা নিরসলভাবে কাজ করছি।

এদিকে যমুনা সেতু’র ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৮৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা।

বৃহস্পতিবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৮৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩০ হাজার ৮৪৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৩৫০টাকা। অপরদিকে ঢাকাগামী ২১ হাজার ৪টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।

সূত্র জানায়, সেতু দিয়ে বুধবার ৩৩ হাজার ৫৬৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হচ্ছে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *