সৌদি পৌঁছেছেন ৮০ হাজার ৭২৩ হজযাত্রী
মে ৩১, ২০২৫
আজ পবিত্র হজ: লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর
জুন ৫, ২০২৫
সৌদি পৌঁছেছেন ৮০ হাজার ৭২৩ হজযাত্রী
মে ৩১, ২০২৫
আজ পবিত্র হজ: লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর
জুন ৫, ২০২৫

বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচ জামাত, প্রথমটি সকাল ৭টায়

নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়, পরবর্তী জামাতগুলো প্রতি ঘণ্টা পরপর অনুষ্ঠিত হবে। শেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

প্রতিটি জামাতের সময় ও ইমাম-মুকাব্বিরের নাম নিচে তুলে ধরা হলো:

প্রথম জামাত: সকাল ৭টা

ইমাম: ড. খলিলুর রহমান মাদানী, অধ্যক্ষ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (যাত্রাবাড়ী)

মুকাব্বির: বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম
দ্বিতীয় জামাত: সকাল ৮টা

ইমাম: ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন

মুকাব্বির: মো. নাসির উল্লাহ
তৃতীয় জামাত: সকাল ৯টা

ইমাম: ড. মুশতাক আহমদ, সম্পাদক, অনুবাদ ও সংকলন বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন

মুকাব্বির: মো. বিল্লাল হোসেন
চতুর্থ জামাত: সকাল ১০টা

ইমাম: মুফতী মো. আব্দুল্লাহ, মুফতী, ইসলামিক ফাউন্ডেশন

মুকাব্বির: মো. আমির হোসেন
পঞ্চম ও শেষ জামাত: সকাল ১০টা ৪৫ মিনিট

ইমাম: মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন, ভাষা শিক্ষক, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ

মুকাব্বির: মো. জহিরুল ইসলাম
জরুরি প্রয়োজনে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা মো. শহিদুল ইসলাম। বিকল্প মুকাব্বির হবেন খাদেম মো. রুহুল আমীন।

উল্লেখ্য, বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী শনিবার, ৭ জুন।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *