নিবন্ধন ফিরে পেল জামায়াত
জুন ১, ২০২৫
নারীকে লাথি মেরে বহিষ্কৃত জামায়াতের সেই কর্মী গ্রেপ্তার
জুন ১, ২০২৫
নিবন্ধন ফিরে পেল জামায়াত
জুন ১, ২০২৫
নারীকে লাথি মেরে বহিষ্কৃত জামায়াতের সেই কর্মী গ্রেপ্তার
জুন ১, ২০২৫

লালমনিরহাটে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও আগুন

নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের আলোরুপা মোড় এলাকায় অবস্থিত জেলা জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে একদল দুর্বৃত্ত। শনিবার (৩১ মে) রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও জাপা নেতারা জানান, রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে বিকেলে স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে কার্যালয় ত্যাগ করেন। রাত ১১টার দিকে ১৫-২০ জন দুর্বৃত্ত হঠাৎ করে কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট শেষে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে কার্যালয়ের ভেতরের বেশিরভাগ আসবাবপত্র পুড়ে যায়। জাপা নেতারা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন।

বিডিআর গেটগামী পথচারী শফিকুল আলম বলেন, “মোটরসাইকেলে করে যাচ্ছিলাম, হঠাৎ দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে।”

লালমনিরহাট পৌর জাপার আহ্বায়ক আলমগীর চৌধুরী বলেন, “অফিসে থাকা আলমারি, চেয়ার, টেবিলসহ সমস্ত আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। টিভি ও মূল্যবান জিনিস লুটপাট করা হয়েছে। পরে কার্যালয়ের মূল ফটকের সামনে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়।”

জেলা জাপার দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রতন বলেন, “রাত আটটার দিকে আমরা চলে যাই। পরে টেলিফোনে জানতে পারি কার্যালয়ে হামলা চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। জাতীয় পার্টি কখনো হিংসার রাজনীতি করে না।”

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আশপাশের মার্কেট ও দোকানপাট বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *