বিসিবির নতুন সভাপতি বুলবুল
মে ৩০, ২০২৫
উত্তাল সমুদ্র, তলিয়ে গেছে উপকূলীয় নিম্নাঞ্চল
মে ৩০, ২০২৫
বিসিবির নতুন সভাপতি বুলবুল
মে ৩০, ২০২৫
উত্তাল সমুদ্র, তলিয়ে গেছে উপকূলীয় নিম্নাঞ্চল
মে ৩০, ২০২৫

৭ বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধ্বসের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
ঢাকাসহ দেশের সাত বিভাগের অনেক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে পাঁচ জেলার পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত স্থল গভীর নিম্নচাপটি আরও উত্তর অথবা উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে প্রথমে স্থল নিম্নচাপ এবং পরে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসাবে শেরপুর ও তৎসংলগ্ন মেঘালয়ে অবস্থান করেছে।

এর প্রভাবে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে ভারী বর্ষণ জনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

 

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *