সৌদি আরবে পৌঁছেছেন ৭৬ হাজার ৩২৪ হজযাত্রী
মে ৩০, ২০২৫
বেড়েছে ডিমের দাম, কমেছে মুরগির
মে ৩০, ২০২৫
সৌদি আরবে পৌঁছেছেন ৭৬ হাজার ৩২৪ হজযাত্রী
মে ৩০, ২০২৫
বেড়েছে ডিমের দাম, কমেছে মুরগির
মে ৩০, ২০২৫

ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলবে ৯ জুনের টিকিট

নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশে রেলওয়ে। বৃহস্পতিবার (৩০ মে) পাওয়া যাবে ৯ জুনের ট্রেনের টিকিট।

বাংলাদেশ রেলওয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে শুরু হবে পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি, আর দুপুর ২টা থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট। যাত্রীদের সুবিধার্থে এবারের ঈদ পরবর্তী অগ্রিম টিকিট বিক্রির পুরো প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে। শতভাগ আসনই বিক্রি করা হচ্ছে অনলাইনে।

ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসনের টিকিট বিক্রি হবে আজ ৩০ মে; ১০ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৩১ মে; ১১ জুনের আসনের টিকিট বিক্রি হবে ১ জুন; ১২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৩ জুন; ১৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৪ জুন এবং ১৫ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৫ জুন।

আরও জানা গেছে, ঈদের পরে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *