জসীমের বিদায়, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম
মে ২২, ২০২৫
আসামি গ্রেপ্তারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
মে ২২, ২০২৫
জসীমের বিদায়, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম
মে ২২, ২০২৫
আসামি গ্রেপ্তারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
মে ২২, ২০২৫

প্রত্যেককেই হিসাব দিতে হবে, হান্নান মাসউদের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রত্যেককেই হিসাব দিতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

হান্নান মাসউদ লিখেছেন, নিজ স্বার্থে আপনারাই জুলাইকে ধ্বংস করেছেন। বহুবার বলেছি ঐক্য বিনষ্ট করবেন না, উপরন্তু শুধু দেখেছি স্বেচ্ছাচারিতা আর অহংকার। বারবার অপ্রিয় কথাগুলো বলায় সবক্ষেত্রেই হয়েছি কোণঠাসা।

তিনি আরও লিখেছেন, প্রত্যেককেই হিসাব দিতে হবে, জুলাইয়ের হিসাব।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক লিখেছেন, মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি বহুবার, জুলাইয়েও হয়েছি এখনও হচ্ছি। যে মিডিয়া শেখ হাসিনাকে দানব বানালো তার সংস্কার কতদূর মি. **** মহোদয়!!! ফ্যাসিবাদের বিরুদ্ধে বয়ান তৈরিতে কয়টা নতুন মিডিয়া যাত্রা করলো গত ৯ মাসে? কিংবা পুরনো কয়টা মিডিয়া ফ্যাসিবাদবিরোধী বয়ান তৈরিতে কাজ করছে? কয়টা মিডিয়া আওয়ামী আমলের দুর্নীতি, গুম-খুন, কিংবা সন্ত্রাস-চাঁদাবাজি নিয়ে নিয়মিত রিপোর্ট করছে?

তিনি লিখেছেন, কিন্তু ঠিকই আসিফ মাহমুদ, কিংবা মাহফুজ, হাসনাত কিংবা হান্নান সবাইকেই টার্গেট করা হয়েছে।

সবশেষে এই এনসিপি নেতা লিখেছেন, আপনারা যেভাবেই উপস্থাপন করেন না কেন দেশের পুনঃক্রান্তিলগ্নে গুলির সামনে দাঁড়ানো প্রথম সারিতে খুঁজে নিয়েন।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *