উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, বরখাস্ত হলেন শিক্ষক
মে ১৮, ২০২৫
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
মে ২৫, ২০২৫
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, বরখাস্ত হলেন শিক্ষক
মে ১৮, ২০২৫
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
মে ২৫, ২০২৫

অবশেষে সাত কলেজে অন্তর্বর্তী ‘প্রশাসক’ নিয়োগ

 

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সাত কলেজ পরিচালনায় অবশেষে অন্তর্বর্তী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এ দায়িত্ব পালন করবেন। সাত কলেজ পরিচালনায় এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঢাকার এই সাত সরকারি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

রোববার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অধ্যাপক এ কে এম ইলিয়াসকে তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে ঢাকা কলেজের অধ্যক্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবু সালেহ মো. মাহফুজ আলমের সই করা ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এদিকে, অন্তর্বর্তী প্রশাসক নিয়োগে সন্তোষ প্রকাশ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এর আগে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় জানায়, শিক্ষার্থীদের আল্টিমেটামের মধ্যে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে সমন্বিত কাঠামোর মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এই সমন্বিত কাঠামোর সদর দপ্তর হবে ঢাকা কলেজ। আর তার জন্য পরিচালক বসানো হবে।

একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাক রাজধানীর সরকারি সাত কলেজ ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। অধিভুক্ত হওয়ার পর থেকে পরীক্ষা, ফল প্রকাশসহ বিভিন্ন বিষয় বিলম্ব হতে থাকে। এসব সমস্যা সমাধানে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আন্দোলনের পরিপ্রেক্ষিতে জানুয়ারিতে এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করে দেওয়া হয়। ১৬ মার্চ ইউজিসিতে এক সভায় সাত কলেজ নিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী প্রশাসক নিয়োগ দেওয়া হলো।

প্রসঙ্গত, বিসিএস শিক্ষা ক্যাডারের ১৪তম ব্যাচ থেকে ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন অধ্যাপক এ কে এম ইলিয়াস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। গত বছরের ১৫ সেপ্টেম্বরে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাকে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

 

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *