সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ আছে: রিজভী
মে ১৫, ২০২৫
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জনগণ জানতে চায়: রিজভী
মে ১৭, ২০২৫
সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ আছে: রিজভী
মে ১৫, ২০২৫
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জনগণ জানতে চায়: রিজভী
মে ১৭, ২০২৫

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরা থেকে বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারের পর তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৭ মে) ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল (শুক্রবার) রাতে র‍্যাব-১ তাকে গ্রেপ্তার করে ডিবির কাছে হস্তান্তর করে। গুলশান বিভাগে তার বিরুদ্ধে মামলা আছে। আমরা সেখানে তাকে হস্তান্তর করেছি।

২০১৪ সালের ৯ এপ্রিল তৎকালীন সংসদ সদস্য শওকত হোসেন হিরণ মৃত্যুবরণ করলে তার স্ত্রী জেবুন্নেছা আফরোজ বরিশাল- ৫ (মহানগর-সদর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *