রমনা বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, অন্যদের ১০ বছর জেল
মে ১৩, ২০২৫
এনবিআর ‘ভাগের’ অধ্যাদেশ: বাতিল চেয়ে ‘কলম বিরতির’ ডাক
মে ১৩, ২০২৫
রমনা বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, অন্যদের ১০ বছর জেল
মে ১৩, ২০২৫
এনবিআর ‘ভাগের’ অধ্যাদেশ: বাতিল চেয়ে ‘কলম বিরতির’ ডাক
মে ১৩, ২০২৫

চাঁদা না দেওয়ায় গুলশানে দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশানে চাঁদা না দেওয়ায় শরিফুল ইসলাম করিম (৩৫) নামে এক নার্সারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

গুলিবিদ্ধ শরিফুল ইসলাম করিম জানান, একমাস আগে টেলিসুমনের সম্বন্ধী রুবেল আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। সেই টাকা তাকে না দেওয়াই আজ (মঙ্গলবার) দুপুরে ৩ থেকে ৪ জন অজ্ঞাত যুবক নার্সারিতে এসে আমাকে গুলি করে। এতে আমার বাম পেটে গুলি লাগে। পরে আমাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, আমার গুলশান-১ এর লেকে একটি নার্সারি রয়েছে। আমার বাড়ি ঢাকার দক্ষিণখান থানার গাওয়াইর এলাকায়।

জানতে চাইলে গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল-আমিন হোসেন জানান, বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে এবং ঢাকা মেডিকেলে টিম পাঠিয়েছি। এ ঘটনায় যারা জড়িত তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *