পাক-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র
মে ৯, ২০২৫
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেড
মে ৯, ২০২৫
পাক-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র
মে ৯, ২০২৫
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেড
মে ৯, ২০২৫

রাতে নিখোঁজ, সকালে মিলল যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিল থেকে সালমান খন্দকার (২৬) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান।

নিহত যুবক রাত থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। নিহত সালমান উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে। তিনি ছাত্রদলের কর্মী ছিলেন বলে স্থানীয়রা জানান।

স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত সালমান ও তার বন্ধুরা লোহাগড়া উপজেলার রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করে। পিকনিক শেষে শামুকখোলায় নিজ বাড়িতে এসে কিছু সময় পর আবার বের হয়ে যায়। এরপর থেকে সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। শুক্রবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিলের মধ্যে একটি অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ দিকে অজ্ঞাত মরদেহ পাওয়ার খবর পেয়ে সালমানের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি আশিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *