একদিন পিছিয়ে ৬ মে দেশে ফিরবেন খালেদা জিয়া
মে ৪, ২০২৫
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত আসা উচিত: নাহিদ
মে ৪, ২০২৫
একদিন পিছিয়ে ৬ মে দেশে ফিরবেন খালেদা জিয়া
মে ৪, ২০২৫
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত আসা উচিত: নাহিদ
মে ৪, ২০২৫

বিএনপির সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন।

রোববার (০৪ মে) সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

এর আগে, ঢাকায় সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে এই বৈঠক হয়। বৈঠকটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হয়ে রাত ৭টা ২০ মিনিটে শেষ হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্যদের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের অন্যরা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, দলের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *