
বজ্রপাতে ৯ জেলায় ১৬ জনের প্রাণহানী
এপ্রিল ২৯, ২০২৫
সৌদি আরবে পৌঁছেছেন ১২২৪ হজযাত্রী
এপ্রিল ২৯, ২০২৫নিজস্ব প্রতিবেদক
পাইপলাইন সংস্কার কার্যক্রমের জন্য রাজধানীর কিছু এলাকায় সাত ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর মিরপুর-১৪ নম্বরে অবস্থিত প্রিন্সবাজার সংলগ্ন সড়কে নবনির্মিত গ্যাস পাইপ লাইনের টাই-ইন কার্যক্রম সম্পন্নের জন্য মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টা হতে রাত ৮টা পর্যন্ত শতাব্দি সিএনজি, এমবিএম গার্মেন্টসের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া এ সময়ে ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালী ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


