রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ
এপ্রিল ২৪, ২০২৫
পদত্যাগ করলেন কুয়েটের ভিসি-প্রোভিসি
এপ্রিল ২৪, ২০২৫
রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ
এপ্রিল ২৪, ২০২৫
পদত্যাগ করলেন কুয়েটের ভিসি-প্রোভিসি
এপ্রিল ২৪, ২০২৫

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে, ঘুমন্ত নারীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের ভূঞাপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে প্রবেশ করে উল্টে গিয়ে সেই ট্রাকের নিচে চাপা পড়ে এক ঘুমন্ত নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত নারীর নাম মোছা. রমেছা বেগম (৫৫)। সে ভূঞাপুর পৌর এলাকার টেপিবাড়ী এলাকার আব্দুল কদ্দুসের স্ত্রী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর ৬টা টার দিকে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর পৌর এলাকার টেপিবাড়ী মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ফজর নামাজ আদায় করে রমেছা বেগম ঘুমিয়ে পড়ে এবং তার স্বামী কদ্দুস নামাজ পড়তে মসজিদে চলে যান। এর মধ্যেই হঠাৎ জামালপুরগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রমেছার বসতঘরে ঢুকে উল্টে পড়ে এবং সেই ট্রাক চাপায় ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়।

এ সময় স্থানীয়রা ট্রাক চালককে আটকে রাখে। খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

ভূঞাপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) অনন্ত দাস সত্যতা নিশ্চিত করে বলেন, পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উল্টে যায় এবং সেই ট্রাকের নিচে চাপা পড়ে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক কে আটক করা হয়েছে।

 

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *