
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল ৩৩ ফিলিস্তিনির
এপ্রিল ২১, ২০২৫
প্রধান উপদেষ্টা কাতার যাচ্ছেন আজ
এপ্রিল ২১, ২০২৫নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের টঙ্গীতে এক যুবককে কুপিয়ে হ*ত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে টঙ্গী পূর্ব থানার রেল কলোনি বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সিজন (২৫)। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর থানার কান্দিপাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে। সিজন পরিবার নিয়ে টঙ্গী পূর্ব থানার মরকুন পশ্চিমপাড়া রেল কলোনি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিজন একটি পুরাতন মালামাল কেনাবেচার দোকানে কাজ করতেন। রবিবার রাতে স্থানীয় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন তিনি। এসময় দুই যুবক চায়ের দোকানে এসে সিজনকে ডেকে বাইরে নিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
সেখানে সিজনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু, পরিবারের সদস্যরা তাকে রাজধানীর উত্তরা এলাকার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে গেলে চিকিৎসক সিজনকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘‘পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সিজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’


