নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের ফ্ল্যাট ক্রোক
এপ্রিল ২০, ২০২৫
‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’, ওসির ফেসবুক পোস্ট ভাইরাল
এপ্রিল ২০, ২০২৫
নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের ফ্ল্যাট ক্রোক
এপ্রিল ২০, ২০২৫
‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’, ওসির ফেসবুক পোস্ট ভাইরাল
এপ্রিল ২০, ২০২৫

নসরুল হামিদের ৪ ফ্ল্যাট ক্রোক ও ৩ গাড়ি জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের তিনটি অ্যাপার্টমেন্ট ও একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া, তার তিনটি ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের গাড়িও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এর বাইরে সাবেক এ প্রতিমন্ত্রীর ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

এর আগে, গত ২৭ জানুয়ারি নসরুল হামিদের ছেলে জারিফ হামিদের নামে থাকা একটি ফ্ল্যাট ক্রোক ও তার ১৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এ ছাড়া জারিফের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেন আদালত।

অবৈধ সম্পদ অর্জন ও ৯৮টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নসরুল হামিদের বিরুদ্ধে গত বছরের ২৬ ডিসেম্বর মামলা করে দুদক। এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নসরুল হামিদের স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের নামেও পৃথক মামলা করে সংস্থাটি। এসব মামলায় নসরুল হামিদকেও আসামি করা হয়। এ প্রেক্ষিতে ১৬ জানুয়ারি নসরুল হামিদ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *