শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
এপ্রিল ১৫, ২০২৫
এবার বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দীন
এপ্রিল ১৫, ২০২৫
শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
এপ্রিল ১৫, ২০২৫
এবার বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দীন
এপ্রিল ১৫, ২০২৫

বিসিবিতে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) একাধিক সিরিজের টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুদকের এই অভিযান শুরু হয় দুপুর ১২টায়। দুদকের তিন সদস্যের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করছেন।

জানা গেছে, দুদকের টিম বিসিবি কর্মকর্তা এবং সিইও’র সঙ্গে কথা বলছেন। মূলত বিপিএলে টিকিট কীভাবে কালোবাজারি ও অনিয়ম দুর্নীতি হয়েছে সেগুলো খতিয়ে দেখছেন। দুদক বিপিএলের অনিয়মের নথিপত্রগুলো বিশ্লেষণ করে দেখবেন। এই দুর্নীতির সঙ্গে কারা জড়িত দুদক তা খতিয়ে দেখবেন।

উল্লেখ্য, বিসিবির সাবেক সভাপতি পাপনের বিরুদ্ধেও কিছু অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে দুদক।

 

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *