১৪ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেলরুট সচল
এপ্রিল ১৪, ২০২৫
বর্ষবরণে রাজধানীতে দিনভর যত আয়োজন
এপ্রিল ১৪, ২০২৫
১৪ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেলরুট সচল
এপ্রিল ১৪, ২০২৫
বর্ষবরণে রাজধানীতে দিনভর যত আয়োজন
এপ্রিল ১৪, ২০২৫

রাজধানীর বনশ্রী থেকে ৪টি হত্যা মামলার আসামি বাশার মহুরী গ্রেফতার

বনশ্রী থেকে ৪টি হত্যা মামলার আসামি বাশার মহুরী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

৪টি হত্যা মামলার আসামি বাশার মহুরী কে তথ্য প্রযুজ্তির মাধ্যমে গতকাল ১৩ এপ্রিল রাজধানীর রামপুরা বনশ্রী থেকে গ্রেফতার করে র‌্যাব।

ফরিদপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত হতে ২ বছরের সাজা ও জরিমানা ও গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তার জন্মস্থান পটুয়াখালী জেলার মির্জাগন্জ থানায় তাকে হস্তান্তর করেন। বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনে বাড্ডা থানার ৪ টি মামলার ৩ টি মামলা যার নং৪(৮)২৪ ধারা ৩০২/১০৯ মামলা নং ৭(৮)২৪ ধারা ৩০২/১০৯ মামলা নং ৬(৮)২৪ ধারা ৩০২/১০৯ ডিবি গুলশান বিভাগ তদন্ত করছে। এছাড়া ও মামলা নং ২৯(৯)২০২৪ বাড্ডা থানার এস আই মারুফ তদন্ত করছে।

র‌্যাব মির্জা গন্জ থানার এস আই শুভেন্দু নাথ আসামি বাশার মহুরী কে মির্জা গন্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টে কোর্টে চালান করে। আদালত আসামি কে পটুয়াখালী জেলা কারাগারে প্রেরন করে

এছাড়াও আসামি বাশার মহুরী নামে মানিকগঞ্জ বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং ৪ সি আর মামলা নং ১৩৯/২০১৫ ধারা ৪১৭/৪০৬/১০৯ উক্ত মামলায় আদালত মোঃ আবুল বাশার মহুরিকে পেনাল কোডের ৪০৬ ধারায় ২ বছর কারাদণ্ড এবং ৪১৭ ধারায় ৬ মাসের কারাদণ্ড দন্ডিত করেন।

উক্ত মামলায় সাজা পরোয়ানা জারি আছে আসামি দীর্ঘদিন ঠিকানা বদল করে গ্রেফতার এড়িয়ে চলছে।

জানা জায়, ৫ অগাস্ট ২০২৪ দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর পুলিশ ও আওয়ামীলীগের নেতা কর্মিদের নির্যাতনে মারা যান বাড্ডা থানার মোঃ সোহাগ।

সোহাগের মৃত্যুর ঘটনায় তার আপন ভাই শোভা মিয়া পিতা আবুল কালাম, সাং গোলমী পুর, থানা জামাল গন্জ, জেলা সুনামগন্জ, বাদী হয়ে বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন। যার নং-২৯(৯)২০২৪ ধারা ৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/১০৯/৩৪ পেনাল কোড, বাশার মহুরী এজাহার নামীয় আসামি।

অপর ঘটনায় মোছাঃ মাছুমা, পিতা ইউনুস শিকদার, সাং ১৪/১ তেঁতুল তলা রোড, উত্তর বাড্ডা, তার ছেলে মোঃ সুমন শিকদার কে হত্যার দায়ে বাদী হয়ে বাড্ডা থানার মামলা নং -৪(৮)২৪ ধারা ৩০২/১০৯ এ মামলাতেও বাশার মহুরী এজাহার নামীয় আসামি।

আবুবকর শিকদার, পিতা মোঃ জমির শিকদার, দাগ নং১৮৮৬ হলুদবাড়ী রুপনগর পুর্ব বাড্ডা, তার ছেলে মোঃ হাফিজুল শিকদার কে হত্যার ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা করে যার নং ৬(৮)২৪ ধারা ৩০২/১০৯ পেনাল কোড, এ মামলাতেও আওয়ামী লীগ নেতা বাশার মহুরী এজাহার নামীয় আসামি।

মোঃ বিল্লাল মিয়া, পিতা আবুল কালাম, ঠিকানা ৪০ নং ময়নারবাগ বাড্ডা, তার আপন ভাই মোঃ সোহাগ মিয়া কে হত্যার ঘটনায় বাড্ডা থানার হত্যা মামলা নং ৭(৮)২৪ ধারা ৩০২/১০৯ পেনাল কোড দায়ের করে।

উক্ত ৪ টি হত্যা মামলায়েই আওয়ামী লীগ নেতা বাশার মহুরী এজাহার নামীয় ১৪৯ নং আসামি।

মামলার এজাহারে তার ঠিকানা উল্লেখ রয়েছে মোঃ বাশার মহুরী , পিতা আজাহার মৃধা, সাং হারুন সাংবাদিক গলি, পুর্ব বাড্ডা থানা।

বাড্ড মহল্লা বাসী জানান, বাশার মহুরী জন্মসূত্রে পটুয়াখালী জেলার মির্জাগন্জ থানার বাসন্ডা গ্রামের বাসিন্দা ১৫ বছর পুর্বে ১ কাঠা জমি কিনে বসবাস করছে। এরপর থেকে আওয়ামী লীগ করে দলীয়ভাবে জমি দখল, বাড়ী দখল, চাঁদা আদায়,মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে কোটি কোটি টাকা কমিয়েছে।

মামলার বাদীপক্ষ গন জানান, মামলার তদন্তকারী অফিসার দের নিকট বারবার থানায় গিয়ে আসামি আওয়ামী লীগ নেতা বাশার মহুরী কে আটক করার জন্য অনুরোধ করে কোন কিছু করতে পরছি না। তারা আসামি ধরতে অনিহা প্রকাশ করে। এছাড়া যখনি থানার তদন্তকারী অফিসারদের সাথে দেখা করি, আসামি খবর পেয়ে যায়, পরে আসামীর মোবাইল নম্বর ০১৭১২৫২০৭৫৪ দিয়ে মামলা তুলে নেয়ার হুমকি দেয়।

তারা আরও জানান, আসামি বাশার মহুরী সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে বাড্ডা থানা ছিল তার আড্ডাস্থল,যার ফলে পুলিশের সাথে রয়েছে তার সংখ্যতা।
আমরা জানতে পেরেছি মোটা অংকের অর্থ দিয়ে মামলা থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে।

মামলার বাদীবিল্লাহ মিয়া জানান, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর আবেদন করেছি। সচিব মহোদয় ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী পুলিশ সুপার কে নির্দেশ দিয়েছেন।

এ বিষয় পটুয়াখালী জেলার মির্জা গন্জ থানার ওসি জানান, আসামি আওয়ামী লীগ নেতা বাশার মহুরীর নামে ফরিদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হতে ২ বছর ৬ মাসের সাজার পরোয়ানা এসেছে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *