এসএসসি: প্রথম দিনে পরীক্ষা দেয়নি ২৭ হাজার পরীক্ষার্থী
এপ্রিল ১০, ২০২৫
কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, হল খুলবে ২ মে
এপ্রিল ১৫, ২০২৫
এসএসসি: প্রথম দিনে পরীক্ষা দেয়নি ২৭ হাজার পরীক্ষার্থী
এপ্রিল ১০, ২০২৫
কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, হল খুলবে ২ মে
এপ্রিল ১৫, ২০২৫

ভর্তিচ্ছুদের জন্য থাকছে বাকৃবির বিশেষ বাস সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়।

এতে বলা হয়, শনিবার (১২ এপ্রিল) পরীক্ষার্থীদের ক্যাম্পাসে পৌঁছাতে সহায়তার জন্য তিনটি রুটে সাতটি বাস চলবে। পরীক্ষার আগে দুপুর ১২টা ও ১টার দিকে দিঘারকান্দা বাইপাস মোড়, মাসকান্দা বাসস্ট্যান্ড ও কেওয়াটখালী বাইপাস থেকে বাসগুলো ছাড়বে।

পরীক্ষা শেষ হওয়ার পর বিকেল সোয়া ৪টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে তিনটি বাস দিঘারকান্দা বাইপাস মোড়, মাসকান্দা বাসস্ট্যান্ড ও কেওয়াটখালী বাইপাসের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বাকৃবির পরিবহন শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলজারুল আজিজ বলেন, ভর্তি পরীক্ষার সময় ইজিবাইক, রিকশার অপ্রতুলতা দেখা যায়। তখন ভাড়াও কয়েকগুণ বেড়ে যায়। শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *