শুল্ক নিয়ে আলোচনার ঘোষণা দিলেন ট্রাম্প
এপ্রিল ৮, ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ফিলিপাইনের
এপ্রিল ৮, ২০২৫
শুল্ক নিয়ে আলোচনার ঘোষণা দিলেন ট্রাম্প
এপ্রিল ৮, ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ফিলিপাইনের
এপ্রিল ৮, ২০২৫

খুলনায় বাটা-কেএফসিতে লুটপাটের ঘটনায় আটক ৩১

খুলনা প্রতিনিধি
খুলনায় গাজায় গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে বাটা এবং কেএফসিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. আহসান হাবিব গণমাধ্যমকে বলেন, আটককৃতদের সোনাডাঙ্গা থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত অন্যান্যদের শনাক্ত ও আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে, সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কিছু লোক নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত কেএফসিতে ভাঙচুর ও লুটপাট চালায়। এরপর শিববাড়ি মোড়ের বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *