থাইল্যান্ডে মোদি–ইউনূস দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না
মার্চ ২৯, ২০২৫
নাড়ির টানে ছুটছেন নগরবাসী, ফাঁকা হচ্ছে ঢাকা
মার্চ ২৯, ২০২৫
থাইল্যান্ডে মোদি–ইউনূস দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না
মার্চ ২৯, ২০২৫
নাড়ির টানে ছুটছেন নগরবাসী, ফাঁকা হচ্ছে ঢাকা
মার্চ ২৯, ২০২৫

ঈদে ফিরতি যাত্রা: ৮ এপ্রিলের ট্রেনের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি ইতোমধ্যেই শেষ হয়েছে। এখন চলছে ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। আজ ৮ এপ্রিলের ফিরতি যাত্রার জন্য ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। শনিবার (২৯ মার্চ) সকাল ৮টায় অনলাইনে এ টিকিট বিক্রি শুরু হয়।

যাত্রী সাধারণের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেই অনুযায়ী এই দুই সময়ে দুই অঞ্চলের টিকিট বিক্রি হবে।

এর আগে গত ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়। এছাড়া চাঁদ দেখার ওপরে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।

এছাড়া বিগত বছরগুলোতে ঈদযাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাতো বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এবার সেটি কমিয়ে ৫ জোড়া করা হয়েছে।

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৩ ও ৪ নামে একজোড়া ট্রেন চালানো হবে; ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৫ ও ৬ নামে এক জোড়া ট্রেন চালানো হবে; ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৭ ও ৮ নামে এক জোড়া ট্রেন চালানো হবে এবং জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পাবর্তীপুর ঈদ স্পেশাল ৯ ও ১০ নামে এক জোড়া ট্রেন চালানো হবে।

এছাড়া ঈদে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ৪৪টি (পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৮টি মিটারগেজ ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ৩৬টি ব্রডগেজ) যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ১৯টি (মিটারগেজ ১৪টি ও ব্রডগেজ থেকে ৫টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের পরিকল্পনা নেয়া হয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ (সাপ্তাহিক ছুটি) বাতিল করা হয়েছে। ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের কোনো ডে-অফ থাকবে না। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক ডে-অফ কার্যকর থাকবে। এছাড়া ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

আসন্ন ঈদ উপলক্ষে গত ১৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। সেই হিসেবে যারা ১৭ মার্চ টিকিট কিনেছেন, তারা আজ ট্রেনে বাড়ি যাবেন।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *