মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চায় সরকার: প্রধান উপদেষ্টা
মার্চ ২৫, ২০২৫
গুজব-ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বিভ্রান্ত হওয়া যাবে না: সেনাপ্রধান
মার্চ ২৫, ২০২৫
মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চায় সরকার: প্রধান উপদেষ্টা
মার্চ ২৫, ২০২৫
গুজব-ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বিভ্রান্ত হওয়া যাবে না: সেনাপ্রধান
মার্চ ২৫, ২০২৫

রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে গুলি, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে এক আবাসন ব্যবসায়ীর অফিসে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর শেরশাহ শূরী রোডের ৭৫/বি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভবনটি মনির আহমেদ নামে এক আবাসন ব্যবসায়ীর, যিনি ওই অফিসের মালিকও।

ভুক্তভোগী মনির আহমেদ জানান, তিনদিন আগে অজ্ঞাত এক ব্যক্তি মুঠোফোনে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর গতকাল  সন্ধ্যায় মুখোশধারী কয়েকজন তার অফিসে এসে দুই রাউন্ড গুলি ছোড়ে। তখন অফিসে দারোয়ান ছাড়া আর কেউ ছিলেন না।

তিনি আরও জানান, একটি গুলি ফ্লোরে, আরেকটি লাগে দেয়ালে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তিনজন মুখোশধারী ওই অফিসে আসে। এর মধ্যে দুইজন ভেতরে ঢুকে গুলি ছোড়ে। তবে ঘটনার সময় মনির আহমেদ সেখানে ছিলেন না।

তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) বলেন, ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এর সঙ্গে কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *