অনুমোদন পেল ‘গ্রামীণ ইউনিভার্সিটি
মার্চ ১৮, ২০২৫
ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচিত হবে: তারেক রহমান
মার্চ ১৯, ২০২৫
অনুমোদন পেল ‘গ্রামীণ ইউনিভার্সিটি
মার্চ ১৮, ২০২৫
ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচিত হবে: তারেক রহমান
মার্চ ১৯, ২০২৫

রাজনীতি ও নির্বাচনে মুজিববাদের কোনো স্থান হবে না: নাহিদ

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচনে মুজিববাদের কোনো স্থান হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করে এমন মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে এখনো ফ্যাসিবাদী শক্তি ও তার দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গেছে। এই ফ্যাসিবাদী সিস্টেম পাল্টাতে হবে। আগামীতে দেশের নেতৃত্ব যার হাতেই যাক না কেন, একটি পরিবর্তিত ব্যবস্থা প্রয়োজন।

তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের (ইনক্লুসিভ ইলেকশন) কথা বলা হচ্ছে। আমি মনে করি, একটি অংশগ্রহণমূলক নির্বাচন করার মতো, দেশের মানুষকে প্রতিনিধিত্ব করার মতো রাজনৈতিক দল বা পক্ষ বাংলাদেশে রয়েছে। ৫ আগস্ট বাংলাদেশের মানুষ মুজিববাদ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। ফলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচনে সেই মুজিববাদী রাজনীতির কোনো স্থান হবে না।

এনসিপির আহ্বায়ক বলেন, একটি বিচার প্রক্রিয়া চলমান আছে। সেই বিচারের আগে রাজনীতিতে আওয়ামী লীগের অংশগ্রহণের প্রশ্নই উঠে না। আমি রাজনৈতিক দলগুলোর প্রতি এই আহ্বানটাও রাখবো, যেন এই বিষয়টায় আমরা একটি রাজনৈতিক ঐকমত্যে আসতে পারি।

তিনি বলেন, আমরা সবসময় এমন এক বাংলাদেশ প্রত্যাশা করেছি, যেখানে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, নীতিগত পার্থক্য, সমালোচনা থাকবে; কিন্তু সবাই এক সঙ্গে বসতে পারবো, আলোচনা করতে পারবো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে।

নাহিদ আরও বলেন, যখন রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বসার মতো অবস্থা থাকে না, রাজনৈতিক নেতৃত্বের ভেতরে যখন অনৈক্য তৈরি হয়, তখন অরাজনৈতিক শক্তিগুলো সুযোগ সন্ধানী হয়ে ওঠে। বাংলাদেশের ইতিহাসে আমরা বিভিন্ন সময় দেখেছি, এটা হয়েছে। আমরা মনে করি এখন যে পরিবেশ-পরিস্থিতি রয়েছে, সেখানে রাজনৈতিক ঐক্যটা থাকবে।

বিএনপির এ ইফতার মাহফিলে এছাড়াও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর পক্ষে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ বিভিন্ন দলের নেতারা।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *