
গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
মার্চ ১৭, ২০২৫
ডিআইজি মোল্যা নজরুল ও এসপি মান্নান সাময়িক বরখাস্ত
মার্চ ১৭, ২০২৫নিজস্ব প্রতিবেদক
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডিআইজি গাজী জসীম উদ্দিন।
সোমবার (১৭ মার্চ) সিআইডির ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সিআইডি জানায়, রোববার গাজী জসীম উদ্দিন সিআইডর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। গত ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়।
এ অবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এ দায়িত্ব পালন করবেন।


