সেই সংবাদ উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দিতে বললেন হাসনাত
মার্চ ১৪, ২০২৫
হাসনাত সারজিসকে শুয়োর বললেন উপস্থাপিকা বর্ণা
মার্চ ১৪, ২০২৫
সেই সংবাদ উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দিতে বললেন হাসনাত
মার্চ ১৪, ২০২৫
হাসনাত সারজিসকে শুয়োর বললেন উপস্থাপিকা বর্ণা
মার্চ ১৪, ২০২৫

আরেফিন সিদ্দিকের জানাজা জুমার পর, দাফন আজিমপুরে

ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক মারা গেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের জানাজা শুক্রবার ধানমন্ডি ইদগাহ মাঠে জুমার নামাজের পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় আরেফিন সিদ্দিকের মৃত্যু হয়। গেল কয়েক দিন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

এর আগে, গত ৬ মার্চ দুপুরে ঢাকা ক্লাবে (রমনায়) দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান আরেফিন সিদ্দিক। পরে তাৎক্ষণিক তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক হয়েছে।

অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *