অসুস্থতায় ছুটি না পেয়ে সহকর্মীর মৃত্যুর অভিযোগ,শ্রমিকদের বিক্ষােভ
মার্চ ৩, ২০২৫
শাহজাদপুরে অগ্নিকাণ্ড: অতিরিক্ত ধোঁয়ার কারণেই ৪ জনের মৃত্যু
মার্চ ৩, ২০২৫
অসুস্থতায় ছুটি না পেয়ে সহকর্মীর মৃত্যুর অভিযোগ,শ্রমিকদের বিক্ষােভ
মার্চ ৩, ২০২৫
শাহজাদপুরে অগ্নিকাণ্ড: অতিরিক্ত ধোঁয়ার কারণেই ৪ জনের মৃত্যু
মার্চ ৩, ২০২৫

চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় চলন্ত বাসের মধ্যে প্রকাশ্যে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় ছিনতাইকারীরা।

রোববার (২ মার্চ) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় সাভার পরিবহনের একটি চলন্ত বাসে এই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার বাসযাত্রী নাজমুল হুদা বলেন, দুপুরে আশুলিয়ার শ্রীপুর থেকে সাভার পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা দেই। পরে বাসটি ২০-২৫ জন যাত্রী নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় যাত্রী নেয়ার জন্য থামলে ছিনতাইকারীদের কবলে পড়ে। এসময় ৫-৬ জন ব্যক্তি দেশীয় অস্ত্রের মুখে বাসের যাত্রীদের মানিব্যাগ ও মোবাইলসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়। তারা আমার মোবাইলটি নিয়ে দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায়।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘সাভার পরিবহনের একটি চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা শুনেছি। গাড়িটি যাত্রী নিয়ে ঢাকায় চলে গেছে। এরই মধ্যে আমরা গাড়ির চালকের সঙ্গে কথা বলেছি, গাড়িটি থানায় নিয়ে আসতে বলেছি। বিষয়টি জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *