ডেভিল হান্টে সারা দেশে গ্রেপ্তার ৭৩১০
ফেব্রুয়ারি ২১, ২০২৫
ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা
ফেব্রুয়ারি ২২, ২০২৫
ডেভিল হান্টে সারা দেশে গ্রেপ্তার ৭৩১০
ফেব্রুয়ারি ২১, ২০২৫
ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা
ফেব্রুয়ারি ২২, ২০২৫

খিলগাঁওয়ে স-মিলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলগাঁওয়ে একটি স-মিলে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৭টার পর আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, খিলগাঁওয়ে দুতলা একটি স-মিলে আগুন লাগে। প্রথমে ঘটনাস্থলে দুটি ইউনিট কাজ করছিল। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে বর্তমানে ১০টি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

এদিকে, আগুনটি পাশের একটি গ্যারেজে ছড়িয়ে পড়েছে। গ্যারেজে থাকা গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে বিকট কয়েকটি শব্দ হয়। ধারণা করা হচ্ছে গ্যারেজে থাকা মালামাল ও যন্ত্রপাতি বিস্ফোরিত হয়েছে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *