সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক
ফেব্রুয়ারি ১৬, ২০২৫
রাজধানীতে সিএনজি চালকদের অবরোধ, যান চলাচল বন্ধ
ফেব্রুয়ারি ১৬, ২০২৫
সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক
ফেব্রুয়ারি ১৬, ২০২৫
রাজধানীতে সিএনজি চালকদের অবরোধ, যান চলাচল বন্ধ
ফেব্রুয়ারি ১৬, ২০২৫

৩ দিনের সফরে কুয়েত যাচ্ছেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল ৩ দিনের সফরে আজ কুয়েত যাচ্ছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়, ১৬ ফেব্রুয়ারি কুয়েত যাবেন সেনাপ্রধান। সফরকালে সেনাবাহিনী প্রধান কুয়েত সরকারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

এই সফরের মাধ্যমে কুয়েতে বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগ ও অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) নিয়োজিত বাংলাদেশি সদস্যদের মনোবল বৃদ্ধিসহ কুয়েত সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করছে আইএসপিআর।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *