পিনাকী, ইলিয়াস ও কনক সরওয়ারকে নিয়ে সারজিসের মন্তব্য
ফেব্রুয়ারি ১০, ২০২৫
শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারীরা, যান চলাচল শুরু
ফেব্রুয়ারি ১০, ২০২৫
পিনাকী, ইলিয়াস ও কনক সরওয়ারকে নিয়ে সারজিসের মন্তব্য
ফেব্রুয়ারি ১০, ২০২৫
শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারীরা, যান চলাচল শুরু
ফেব্রুয়ারি ১০, ২০২৫

নাহিদ-হাসনাতকে পাশে রেখে যে বার্তা দিলেন সারজিস

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও বহিঃশক্তির আগ্রাসনের বিরুদ্ধে হুশিয়ারি বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি জানান, ৬ জুন সকাল থেকে একসঙ্গে যে পথচলা শুরু হয়েছিল, সেটা খুনি হাসিনার পতন পর্যন্ত পৌঁছেছিল কারণ আমরা ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ ছিলাম। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ বার্তা দেন সারজিস। ওই পোস্টে নাহিদ ও হাসনাতের সঙ্গে একটি ছবি দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, মতপার্থক্য হবে, পক্ষে-বিপক্ষে কথা হবে, যুক্তিতর্ক হবে, ভুল হবে আবার ভুল থেকে সংশোধন হবে, কিন্তু খুনি হাসিনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। ২৪-এর গণহত্যার বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ, যেকোনো বহিঃশক্তির আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।

এদিকে একই ছবি পোস্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনিও ঐক্যবদ্ধের বার্তা নিয়ে সারজিসের স্ট্যাটাসের একটি অংশ তুলে ধরেন।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *