ভারত-সিঙ্গাপুর-মালয়েশিয়া নিয়ন্ত্রণে সফল হলেও বাংলাদেশে আরো আগ্রাসী হয়ে উঠছে ডেঙ্গু
সেপ্টেম্বর ২৬, ২০২৬
বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
সেপ্টেম্বর ২৭, ২০২৬
ভারত-সিঙ্গাপুর-মালয়েশিয়া নিয়ন্ত্রণে সফল হলেও বাংলাদেশে আরো আগ্রাসী হয়ে উঠছে ডেঙ্গু
সেপ্টেম্বর ২৬, ২০২৬
বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
সেপ্টেম্বর ২৭, ২০২৬

টেকনাফে মানবপাচারের চেষ্টা, ১৭ জনকে উদ্ধার করল এসআরবি

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের জন্য আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। গতকাল শুক্রবার বিকালে টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
এসআরবি-১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন এলাকার কয়েকজনকে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে দক্ষিণ লম্বরী এলাকার মো. ইব্রাহীমের বাড়িতে আটকে রেখেছে।
এর ভিত্তিতে শুক্রবার বিকাল আনুমানিক ৫টা ৪০ মিনিটে এসআরবি-১৫-এর একটি আভিযানিক দল ওই বাড়িতে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৭ জন পুরুষকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ব্যক্তিরা কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে রয়েছে বান্দরবানের লামা এলাকার মো. জাফর আলম, মো. নুরুল হুদা, মো. শাহিন শাহরিয়ার হৃদয়, মো. বেলাল, মো. রফিকুল ইসলাম, মো. সাফায়েত হোসেন ও মো. জাফর আলম।
এ ছাড়া কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, সদর ও টেকনাফ এলাকার মো. মামুনুর রশিদ, মো. তাফসির, মো. আশরাফ হোসেন, মো. বাবুল, মো. আনসার উদ্দিন, মো. নুরুল আফসার, মো. সাইফুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. জোবায়ের ও মো. নুর মোস্তফাকেও উদ্ধার করা হয়েছে।
এসআরবি-১৫ জানায়, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রটি এসব মানুষকে বিদেশে পাচারের জন্য জড়ো করেছিল। তাদের জবরদস্তিমূলক শ্রমে নিয়োজিত করারও পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অভিযানের পর পালিয়ে যাওয়া ও অজ্ঞাতনামা পাচারকারীদের শনাক্ত এবং গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে বলেও জানানো হয়েছে। এছাড়া উদ্ধার ১৭ জনকে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *