
প্রাইম ব্যাংকের দুই পরিচালকের শেয়ার কেনার ঘোষণা
সেপ্টেম্বর ২৪, ২০২৬
ডিএসইএক্স সূচক বেড়েছে ১ শতাংশ
সেপ্টেম্বর ২৪, ২০২৬মিউচুয়াল ফান্ড দুটি হলো ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই মিউচুয়াল ফান্ডের শেয়ারদর ও লেনদেনে অস্বাভাবিকতা দেখা গেছে। মিউচুয়াল ফান্ড দুটি হলো ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। তবে ফান্ড দুটির পক্ষ থেকে জানানো এ ধরনের দরবৃদ্ধির পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ৩০ আগস্ট ডিএসইতে ফান্ডটির শেয়ারদর ছিল ১২ টাকা ৫০ পয়সা। সর্বশেষ গতকাল ফান্ডটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৭ টাকা ৮০ পয়সায়। এ সময়ের ব্যবধানে ফান্ডটির শেয়ারদর বেড়েছে ৪২ শতাংশ।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরে আলোচ্য হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি আয় হয়েছে ৩৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে ইউনিটপ্রতি লোকসান হয়েছিল ১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে বাজারমূল্যে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৭ টাকা ৫৯ পয়সায়।
২০২৪-২৫ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা, আগের হিসাব বছরে ইউনিটপ্রতি লোকসান হয়েছিল ২ টাকা ৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে বাজারমূল্যে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ৭ টাকা ২০ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরেও ফান্ডটি ইউনিটধারীদের জন্য কোনো ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছিল ২ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরে ইউনিটপ্রতি আয় হয়েছিল ২১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে বাজারমূল্যে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ৭ টাকা ৩৭ পয়সা।
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ৩১ আগস্ট ডিএসইতে ফান্ডটির শেয়ারদর ছিল ২০ টাকা ৯০ পয়সা। সর্বশেষ গতকাল ফান্ডটির শেয়ারদর দাঁড়িয়েছে ৩৩ টাকা ৬০ পয়সায়। এ সময়ের ব্যবধানে ফান্ডটির শেয়ারদর বেড়েছে প্রায় ৬১ শতাংশ।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিইউ ছিল ৩১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৪ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ৯ টাকা ৯৫ পয়সায়।
২০২৩ হিসাব বছরে মিউচুয়াল ফান্ডটির ইপিইউ হয়েছে ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ হয়েছে ১৩ টাকা ৫৭ পয়সা। আলোচ্য হিসাব বছরে ফান্ডটি ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।


