চার কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকের দরপতন
সেপ্টেম্বর ২২, ২০২৬
গোলটেবিল বৈঠকে শিক্ষামন্ত্রী সুনীল অর্থনীতিভিত্তিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নেয়া হচ্ছে
সেপ্টেম্বর ২২, ২০২৬
চার কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকের দরপতন
সেপ্টেম্বর ২২, ২০২৬
গোলটেবিল বৈঠকে শিক্ষামন্ত্রী সুনীল অর্থনীতিভিত্তিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নেয়া হচ্ছে
সেপ্টেম্বর ২২, ২০২৬

দুই কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

তাল্লু স্পিনিং মিলসের পর্ষদ সভা ২৮ সেপ্টেম্বর বেলা ৩টা ৩০ মিনিটে অনুইষ্ঠিত হবে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি দুটি হলো তাল্লু স্পিনিং মিলস লিমিটেড ও বঙ্গজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
তাল্লু স্পিনিং মিলসের পর্ষদ সভা ২৮ সেপ্টেম্বর বেলা ৩টা ৩০ মিনিটে অনুইষ্ঠিত হবে। সভায় ২০২৫-২৬ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) তাল্লু স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৩ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৩৮ পয়সায়।
২০২৪-২৫ হিসাব বছরে তাল্লু স্পিনিং মিলসের বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৭০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৪ পয়সায়।
বঙ্গজ লিমিটেড
বঙ্গজ লিমিটেডের পর্ষদ সভা ২৮ সেপ্টেম্বর বেলা ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ২০২৫-২৬ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) বঙ্গজ লিমিটেডের ইপিএস হয়েছে ১৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২০ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ১৭ পয়সায়।
২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত বঙ্গজ লিমিটেড। আলোচ্য হিসাব বছরে বঙ্গজ লিমিটেডের ইপিএস হয়েছে ২৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ২ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
আলোচ্য হিসাব বছরে বঙ্গজ লিমিটেডের ইপিএস হয়েছে ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৯ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ১ পয়সায়।
২০২২-২৩ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বঙ্গজ লিমিটেডের ইপিএস হয়েছে ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৬ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৯৬ পয়সায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *