
পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
সেপ্টেম্বর ২১, ২০২৬
গবেষণা বাংলাদেশী পোশাক কারখানায় তাপ নিয়ন্ত্রণে বিনিয়োগ চার বছরেই উঠে আসবে
সেপ্টেম্বর ২১, ২০২৬এ সময় গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার পাশাপাশি কয়েকটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ময়মনসিংহের হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা লণ্ডভণ্ড হয়েছে। এ সময় গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার পাশাপাশি কয়েকটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকটি এলাকায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ঝড়ের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ আরো বাড়ে। গতকাল ভোর ৫টার দিকে উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম পাবিয়াজুরী ও গোরকপুর এলাকায় এ ঝড় হয়। একই সময় পাশের শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ও মাথাফাটা এলাকাও ঝড়ের কবলে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন। সেখানেও ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ভোরে প্রথমে আকাশে বিদ্যুৎ চমকাতে দেখা যায়। এরপর ঝড়ো বাতাস ও বজ্রপাত শুরু হয়।


