আমরা পাপের ভাগ নিতে রাজি হবো না: জামায়াত আমির
সেপ্টেম্বর ২০, ২০২৬
বেশি নম্বর দিয়ে কিংবা পাস করিয়ে দিলে ব্যক্তি বা জাতি কারোরই লাভ হয় না —রুহুল কবির রিজভী
সেপ্টেম্বর ২০, ২০২৬
আমরা পাপের ভাগ নিতে রাজি হবো না: জামায়াত আমির
সেপ্টেম্বর ২০, ২০২৬
বেশি নম্বর দিয়ে কিংবা পাস করিয়ে দিলে ব্যক্তি বা জাতি কারোরই লাভ হয় না —রুহুল কবির রিজভী
সেপ্টেম্বর ২০, ২০২৬

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

পাকিস্তান জানিয়েছে, হুথিদের হামলার জবাবে মক্কা চুক্তির আওতায় সামরিক প্রতিক্রিয়া নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। একই সঙ্গে ইসলামাবাদ বলেছে, প্রয়োজন হলে চুক্তির শর্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি ও তুরস্কের নেতারা পবিত্র নগরী মক্কায় এ চুক্তি স্বাক্ষর করেন। এতে বলা হয়েছে, তিন দেশের কারও ওপর যদি কোনো সশস্ত্র হামলা হয় তাহলে এটি সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। এ চুক্তির আওতায় সৌদিকে সহায়তা দেয়ার আগ্রহের কথা জানিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সৌদির পাশে দাঁড়াতে তারা দৃঢ় সংকল্প এবং দেশটিকে সহায়তা করতে তারা প্রস্তুত। বিশেষ করে টেকনিক্যাল মিলিটারি ইস্যুতে। খবর রয়টার্স।
স্থানীয় সংবাদমাধ্যম এনটিভিকে সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, ‘আমরা দেখছি সৌদি আরবের ভৌগলিক অখণ্ডতার ওপর গুরুতর হামলা হচ্ছে। তাদের সঙ্গে আমাদের একটি চুক্তি রয়েছে। সৌদির কিছু সামরিক সহায়তা প্রয়োজন, বিশেষ করে টেকনিক্যাল ইস্যুতে। আর এসব সহায়তা করতে আমাদের কোনো সমস্যা নেই।’
ফিদান বলেন, সৌদি আরবকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে জড়িয়ে পড়তে দেয়া গ্রহণযোগ্য নয়। রিয়াদের এ সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলেও উল্লেখ করেন তিনি। তবে চুক্তির আওতায় সৌদিকে সহায়তা করতে আমরা প্রস্তুত। সংঘাত বন্ধে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে নতুন কিছু প্রস্তাব দেয়া হয়েছে বলেও জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে, পাকিস্তান জানিয়েছে, হুথিদের হামলার জবাবে মক্কা চুক্তির আওতায় সামরিক প্রতিক্রিয়া নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। একই সঙ্গে ইসলামাবাদ বলেছে, প্রয়োজন হলে চুক্তির শর্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এরআগে এদিন হুথি বিদ্রোহীরা জানায়, তারা সৌদির রাজধানী রিয়াদের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। এছাড়া তেল উৎপাদনকারী আরামকোর অবকাঠামো টার্গেটের কথা জানায় তারা। গতকাল রিয়াদের প্রধান বিমানবন্দরের পাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। পরে জানা যায় সেখানে থাকা আরামকোর একটি ডিপোতে ড্রোন বা মিসাইল ছুড়েছে হুথিরা। আর ওই ডিপোতে ছিল জেট ফুয়েল বা বিমানের জ্বালানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *