রোবট দিয়ে জরিপে ৯০% খরচ কমানোর দাবি দুবাইয়ে
সেপ্টেম্বর ১৩, ২০২৬
যুক্তরাষ্ট্রে আগস্টে মুদ্রাস্ফীতি বেড়ে ৩.৪ শতাংশে
সেপ্টেম্বর ১৩, ২০২৬
রোবট দিয়ে জরিপে ৯০% খরচ কমানোর দাবি দুবাইয়ে
সেপ্টেম্বর ১৩, ২০২৬
যুক্তরাষ্ট্রে আগস্টে মুদ্রাস্ফীতি বেড়ে ৩.৪ শতাংশে
সেপ্টেম্বর ১৩, ২০২৬

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায় ড্যাফোডিল এআইয়ের ৬ সমাধান

অগ্নিনির্বাপণ ও উদ্ধার, স্বাস্থ্যসেবা, মাতৃস্বাস্থ্য, সড়ক অবকাঠামো, রোবোটিকস এবং অটোমেশনে এআই ও আইওটিসহ বিভিন্ন ক্ষেত্রে এসব উদ্ভাবন ব্যবহার করা যাবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায় স্থান পেয়েছে ড্যাফোডিল এআইয়ের ছয়টি বাস্তবমুখী সমাধান। অগ্নিনির্বাপণ ও উদ্ধার, স্বাস্থ্যসেবা, মাতৃস্বাস্থ্য, সড়ক অবকাঠামো, রোবোটিকস এবং অটোমেশনে এআই ও আইওটিসহ বিভিন্ন ক্ষেত্রে এসব উদ্ভাবন ব্যবহার করা যাবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে গতকাল এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি স্থানীয় উদ্ভাবনের বাস্তবায়ন, উদ্ভাবনকে বাণিজ্যিক পণ্যে রূপান্তর এবং বাজারের সঙ্গে এর সংযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। উদ্যোক্তা ও গবেষকদের সহায়তায় সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। পরে তিনি ড্যাফোডিল এআইয়ের স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত প্রযুক্তি ও গবেষণাভিত্তিক সমাধান সম্পর্কে অবহিত হন।
এ সময় ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ডিআইইউর প্রতিষ্ঠাতা মো. সবুর খান প্রধানমন্ত্রীর কাছে এআই-ভিত্তিক বিভিন্ন সমাধান উপস্থাপন করেন। এসব সমাধানের শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবসম্পদ, অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় ব্যবহার তুলে ধরা হয়।
ড. সবুর খান বলেন, ‘প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে তরুণদের দেশের বাস্তব সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে।’ গবেষণা ও ধারণাকে ব্যবহারযোগ্য এবং বাজারোপযোগী সমাধানে রূপান্তরের ওপরও গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রী এসব সমাধান আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করেন এবং ড্যাফোডিল গ্রুপের এআইভিত্তিক উদ্ভাবন কার্যক্রমের প্রশংসা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায় থাকা ড্যাফোডিল এআইয়ের ছয়টি উদ্ভাবন হলো ডুয়াল-মোড এফআর ভেহিকল, হোমপিটাল নেক্সাস, পিকোবট, প্যাভ অ্যানালিটিক্স, আইওটি স্মার্ট স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং মায়েদের জন্য দ্য আরবর ভয়েস।
এছাড়া মেলায় শিক্ষা, মানবসম্পদ ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার জন্য এআই প্রফেসর, স্টুডেন্ট৩৬০, অ্যালামনাই৩৬০, পারফেক্ট এইচআর, লিডারশিপওএস ও রেজিস্ট্রারওএস মডেল প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *