
স্বকীয়তা হারাচ্ছে লাউয়াছড়া কমছে বন্যপ্রাণী
সেপ্টেম্বর ১৩, ২০২৬
যশোরে চাকরি মেলায় চাকরি পেলেন ১ হাজার ১১৫ জন
সেপ্টেম্বর ১৩, ২০২৬গতকাল সকাল ৭টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে চাচা ও ভাতিজা মারা গেছেন। গতকাল সকাল ৭টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে। করিমগঞ্জ থানার ওসি মো. সোহেব খান বিষয়টি নিশ্চিত করেন। মৃতরা হলেন চংনোয়াগাঁও গ্রামের প্রয়াত ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩৮) এবং নজরুল ইসলামের ছেলে মোকাররম হোসেন (২৪)। স্বজনরা জানান, সকালে শাহ আলম ও মোকাররম জাল নিয়ে গ্রামের সামনে হাওরে মাছ ধরতে যান। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


