আইজিসির আলোচনায় বক্তারা শুধু উদ্বেগ প্রকাশ করে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয়
সেপ্টেম্বর ৭, ২০২৬
মানবাধিকার কমিশন ও গুম প্রতিকার বিল পাস
সেপ্টেম্বর ৭, ২০২৬
আইজিসির আলোচনায় বক্তারা শুধু উদ্বেগ প্রকাশ করে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয়
সেপ্টেম্বর ৭, ২০২৬
মানবাধিকার কমিশন ও গুম প্রতিকার বিল পাস
সেপ্টেম্বর ৭, ২০২৬

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে নিহত এক

সোনিয়া খান বলেন, স্থানীয় লোকজনদের মাধ্যমে শুনতে পাই সন্ত্রাসীরা ‘ইমরান দৌড় দিস না, দৌড় দিলে গুলি করব’ এই বলে এলোপাতাড়িভাবে গুলি ছোড়ে। এতে ইমরান ও জাকারিয়া গুলিবিদ্ধ হন।
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মো. সাগর খান ইমরান (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত মোহাম্মদ জাকারিয়া (৩৩)-র অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ইমরান ও জাকারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া যায়। ইমরানকে রাত ১টার দিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক এবং জাকারিয়া বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।
গুলিবদ্ধ দুজনকে হাসপাতালে নিয়ে আসা ইমরানের স্ত্রী সোনিয়া খান বলেন, রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী ধলপুর এলাকায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আমার স্বামীকে গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসলে ইমরানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরো বলেন, স্থানীয় লোকজনদের মাধ্যমে শুনতে পাই সন্ত্রাসীরা ‘ইমরান দৌড় দিস না, দৌড় দিলে গুলি করব’ এই বলে এলোপাতাড়িভাবে গুলি ছোড়ে। এতে ইমরান ও জাকারিয়া গুলিবিদ্ধ হন।
ইমরান যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার হাকিম খানের ছেলে। ‘তাকে কী কারণে গুলিতে হত্যা করেছে সঠিকভাবে আমি বলতে পারব না’ বলে মন্তব্য করেন সোনিয়া।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমরানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে। এই ঘটনায় জাকারিয়া নামের একজন জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশংকাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *