জ্বালানি সংকটের প্রভাব আগস্টে পুঁজিবাজারের সূচক কমেছে ৫ শতাংশ
সেপ্টেম্বর ৬, ২০২৬
৩ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে সিটিজেনস ব্যাংক
সেপ্টেম্বর ৬, ২০২৬
জ্বালানি সংকটের প্রভাব আগস্টে পুঁজিবাজারের সূচক কমেছে ৫ শতাংশ
সেপ্টেম্বর ৬, ২০২৬
৩ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে সিটিজেনস ব্যাংক
সেপ্টেম্বর ৬, ২০২৬

ব্লক মার্কেটে ১৯৫ কোটি টাকার লেনদেন

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সায়হাম টেক্সটাইল মিলসের সবচেয়ে বেশি ২৭ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৪ টাকা ৪০ পয়সায়।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৯৪ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১৩১ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সায়হাম টেক্সটাইল মিলসের সবচেয়ে বেশি ২৭ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৪ টাকা ৪০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্র্যাক ব্যাংকের ২৫ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬২ টাকা ৮০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ পূবালী ব্যাংকের ১৩ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৩৮ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ আল আরাফাহ ইসলামী ব্যাংকের ১৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৭ টাকায়। গত সপ্তাহে ব্লক মার্কেটে সিটি ইন্স্যুরেন্সের ১২ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১২৭ টাকা ৮০ পয়সায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *