
সিঙ্গাপুর থেকে আরো চার কার্গো এলএনজি কেনার অনুমোদন
সেপ্টেম্বর ৩, ২০২৬
১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা
সেপ্টেম্বর ৩, ২০২৬এদিকে দুদকের অনুসন্ধানকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে অভিযোগ করে গতকাল রাতে সংবাদ সম্মেলন করে আসিফ মাহমুদ বলেন, ‘বিরোধী দলকে দমনের হাতিয়ার হিসেবে দুর্নীতি দমন কমিশনকে আবারো রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্যই বিএনপি সরকার দুদকের সংস্কার প্রক্রিয়া বাতিল করেছে।’
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনিয়ম এবং দুর্নীতি করার অভিযোগ উঠেছে এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল এক সংবাদ সম্মেলনে দুদক উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান। এ লক্ষ্যে চার সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে বলে জানান তিনি।
আকতারুল ইসলাম জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মাহবুব-উল-আলম, সাবেক যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জুবায়ের হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদের বিরুদ্ধেও এসব অভিযোগে সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
এদিকে দুদকের অনুসন্ধানকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে অভিযোগ করে গতকাল রাতে সংবাদ সম্মেলন করে আসিফ মাহমুদ বলেন, ‘বিরোধী দলকে দমনের হাতিয়ার হিসেবে দুর্নীতি দমন কমিশনকে আবারো রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্যই বিএনপি সরকার দুদকের সংস্কার প্রক্রিয়া বাতিল করেছে।’


