সাত পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত
সেপ্টেম্বর ৩, ২০২৬
সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বাপেক্সকে শক্তিশালী করতে আরো দুটি রিগ ক্রয়ের প্রক্রিয়া চলমান
সেপ্টেম্বর ৩, ২০২৬
সাত পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত
সেপ্টেম্বর ৩, ২০২৬
সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বাপেক্সকে শক্তিশালী করতে আরো দুটি রিগ ক্রয়ের প্রক্রিয়া চলমান
সেপ্টেম্বর ৩, ২০২৬

মেসির সম্মানে ম্যাচের ১০ম মিনিটে থামবে খেলা, বাজবে করতালি

মেসির প্রতি এমন শ্রদ্ধা এরই মধ্যে দেখা গেছে কোপা আর্জেন্টিনার ম্যাচে। বোকা জুনিয়র্স ও ভেলেস সার্সফিল্ডের ম্যাচে মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে উপস্থিত সবাই করতালির মাধ্যমে আর্জেন্টিনার কিংবদন্তিকে সম্মান জানান।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসি অবসর নিয়েছেন। তার বিদায়কে স্মরণীয় করে রাখতে এবার দেশটির সব স্তরের ফুটবলে বিশেষ শ্রদ্ধা জানানোর উদ্যোগ নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
চলতি সপ্তাহের শেষ পর্যন্ত আর্জেন্টিনার পুরুষ ও নারী ফুটবলের সব বিভাগের ম্যাচে মেসির সম্মানে এক মিনিট করতালির আয়োজন করা হবে বলে বিবৃতিতে জানিয়েছে এএফএ। ফুটবল ছাড়াও ফুটসাল ও বিচ সকারের ম্যাচও থাকবে এ কর্মসূচির আওতায়।
এএফএর সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিট পূর্ণ হওয়ার পর খেলা থামিয়ে এক মিনিট ধরে করতালি দেয়া হবে। মেসির জাতীয় দলের জার্সিতে ব্যবহৃত ঐতিহাসিক ১০ নম্বরের প্রতি সম্মান জানাতেই বেছে নেয়া হয়েছে এ সময়টি।
মেসির প্রতি এমন শ্রদ্ধা এরই মধ্যে দেখা গেছে কোপা আর্জেন্টিনার ম্যাচে। বোকা জুনিয়র্স ও ভেলেস সার্সফিল্ডের ম্যাচে মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে উপস্থিত সবাই করতালির মাধ্যমে আর্জেন্টিনার কিংবদন্তিকে সম্মান জানান।
এএফএর পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে আরো বলা হয়েছে, যেসব স্টেডিয়ামে বড় পর্দা রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে অ্যাসোসিয়েশনের তৈরি একটি প্রাতিষ্ঠানিক ভিডিও প্রদর্শন করতে হবে।
শুধু মাঠের খেলোয়াড়েরাই নন, গ্যালারির দর্শকদেরও এই আয়োজনে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। করতালি, উল্লাস, পতাকা ও মেসিকে ঘিরে গান—সবকিছুর মধ্য দিয়েই আর্জেন্টাইন ফুটবল পরিবার তাদের প্রিয় তারকাকে বিদায় জানাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *