আজ স্মৃতিসৌধে যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি
আগস্ট ২২, ২০২৬
হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯২৮
আগস্ট ২২, ২০২৬
আজ স্মৃতিসৌধে যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি
আগস্ট ২২, ২০২৬
হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯২৮
আগস্ট ২২, ২০২৬

জাবিতে ছাত্রী হলে সান্ধ্য আইন প্রত্যাহারের দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী হলগুলোতে বিদ্যমান ‘সান্ধ্য আইন’ এবং জাহানারা ইমাম হলে রাত ১১টায় গেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদ।

পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি এসব সিদ্ধান্তকে বৈষম্যমূলক ও শিক্ষার্থীদের স্বাধীনভাবে চলাচলের অধিকারের পরিপন্থী বলে দাবি করেছে।

গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্রশক্তি এসব দাবি জানায়। ছাত্র ইউনিয়নের সভাপতি অদ্রি অংকুর ও সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহানারা ইমাম হলে রাত ১১টার মধ্যে প্রবেশ বাধ্যতামূলক করা এবং এরপর মূল ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত নারী শিক্ষার্থীদের ব্যক্তিস্বাধীনতা ও স্বাভাবিক বিশ্ববিদ্যালয় জীবনকে সংকুচিত করবে। একই সঙ্গে প্রীতিলতাসহ অন্যান্য ছাত্রী হলে বিদ্যমান নিয়ন্ত্রণমূলক আবাসিক নীতিমালা পুনর্বিবেচনার দাবি জানায় সংগঠনটি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *