স্বামীর মৃত্যু প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
আগস্ট ২০, ২০২৬
বিদ্যুৎ সরবরাহে ঘাটতি বাড়ছে লোডশেডিং
আগস্ট ২০, ২০২৬
স্বামীর মৃত্যু প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
আগস্ট ২০, ২০২৬
বিদ্যুৎ সরবরাহে ঘাটতি বাড়ছে লোডশেডিং
আগস্ট ২০, ২০২৬

একনেকে অনুমোদন ক্ষতিগ্রস্ত ৫ হাজার ২২৩ কিলোমিটার সড়ক মেরামতে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ

সারা দেশে প্রাকৃতিক দুর্যোগ ও রক্ষণাবেক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত ৫ হাজার ২২৩ কিলোমিটার গ্রামীণ সড়ক ও এ সড়কে থাকা সাত হাজার মিটার ব্রিজ ও কালভার্ট পুনর্নির্মাণ ও মেরামতে প্রায় ৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।

গতকাল রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, পল্লী এলাকার সড়ক অবকাঠামো চলাচলের উপযোগী রেখে দেশের অর্থনৈতিক গতিশীল রাখা এবং গ্রাম সড়কে অবস্থিত ব্রিজ ও কালভার্ট পুনর্নির্মাণের মাধ্যমে সড়ক অবকাঠামো সম্পদ সংরক্ষণ, গ্রাম সড়কের ক্ষয়ক্ষতির পরিমাণ, পুঞ্জীভূত পুনর্বাসন কার্যক্রম কমিয়ে গ্রাম অঞ্চলের সব ধরনের যানবাহন চলাচলের জন্য নিরাপদ, সুষ্ঠু এবং যথাযথ পরিবহন সুবিধা নিশ্চিত করতে প্রকল্পটি প্রস্তাবে দেয় স্থানীয় সরকার বিভাগ। চলতি বছরের জুলাই থেকে কাজ শুরু হয়ে প্রকল্পটি শেষ হবে ২০৩০ সালের জুনে। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা।

সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, ‘নির্বাচনী ইশতাহারের অংশ হিসেবে গ্রামীণ পর্যায়ে সড়ক ও সেতুসহ অবকাঠামো উন্নয়নের প্রকল্পটি নেয়া হয়েছে। দেশে প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হয়। যার কারণে দীর্ঘ সময় জনগণ ভোগান্তিতে পড়ে। সে জায়গা থেকে প্রকল্পটি নেয়া হয়েছে।’১০ প্রকল্প অনুমোদন: গতকাল একনেক সভায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ছয়টি নতুন এবং চারটি সংশোধিত প্রকল্প। অনুমোদিত ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৪৮৯ কোটি এবং প্রকল্প ঋণ হিসেবে সংস্থান করা হবে ৮৪৫ কোটি টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ প্রকল্প এবং ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য ১৯টি আধুনিক হোস্টেল ভবন নির্মাণকাজ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সেতুগুলোর আধুনিক রক্ষণাবেক্ষণ প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি-সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে লালমনিরহাট সদর উপজেলাকে ধরলা নদীর ভাঙন থেকে রক্ষা এবং চট্টগ্রামের সীতাকুণ্ডের উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ। স্থানীয় সরকার বিভাগের গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্প এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সক্ষমতা জোরদারকরণ প্রকল্প। এছাড়া জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ প্রকল্প এবং রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। সভায় পরিকল্পনামন্ত্রী কর্তৃক আগে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরো নয়টি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়।

সভায় অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *