রাজশাহী বিভাগীয় কমিশনারসহ ৩ ডিসিকে প্রত্যাহার
আগস্ট ১৯, ২০২৬
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৩৪
আগস্ট ১৯, ২০২৬
রাজশাহী বিভাগীয় কমিশনারসহ ৩ ডিসিকে প্রত্যাহার
আগস্ট ১৯, ২০২৬
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৩৪
আগস্ট ১৯, ২০২৬

মাজারে সাতদিনে কোটি টাকার বেশি দান

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুর শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) ওরফে শাহ পীর কেল্লা বাবার মাজারের উরসে স্থাপন করা চারটি দানবাক্স থেকে ১২ বস্তা টাকা পাওয়া গেছে।

গণনা শেষে দেখা যায়, এসব দানবাক্সে ১ কোটি ৩ লাখ ৬৫১ টাকা জমা পড়েছে। নগদ অর্থের পাশাপাশি দান হিসেবে মিলেছে সোনা, রুপা ও বিদেশী মুদ্রা। গত সোমবার সকাল থেকে শুরু হয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত দানবাক্সগুলো খুলে টাকা গণনার কাজ চলে।

সোনালী ব্যাংকের অর্ধশত কর্মকর্তা এবং মাজার শরিফ মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে গঠিত অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী টাকা গণনায় অংশ নেন। মাজার পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, দেশ-বিদেশ থেকে আসা ভক্ত-আশেকানরা উরস চলাকালে চারটি দানবাক্সে নগদ টাকা ছাড়াও সোনা, রুপা ও বিদেশী মুদ্রা দান করেছেন। এসব সোনা, রুপা ও বিদেশী মুদ্রা পৃথকভাবে সংরক্ষণ করে হিসাব করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *