ভূমিসেবার মানোন্নয়নে জেলা প্রশাসকদের ১৪ দফা নির্দেশনা
আগস্ট ১৭, ২০২৬
শুধু রাজনৈতিক নয়, অর্থনীতিতেও গণতন্ত্র দরকার —অর্থমন্ত্রী
আগস্ট ১৭, ২০২৬
ভূমিসেবার মানোন্নয়নে জেলা প্রশাসকদের ১৪ দফা নির্দেশনা
আগস্ট ১৭, ২০২৬
শুধু রাজনৈতিক নয়, অর্থনীতিতেও গণতন্ত্র দরকার —অর্থমন্ত্রী
আগস্ট ১৭, ২০২৬

হামের উপসর্গে আরো ছয় শিশুর মৃত্যু, মোট ৯০৮

সারা দেশে হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৮০৯ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ৯৯ জনের।

সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৯০৮। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত সময়ে মৃত্যুর ঘটনাগুলো ঘটে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। হামের উপসর্গে যে ছয়জন মারা গেছে, তাদের তিনজন ঢাকা বিভাগের। একজন সিলেট, একজন রাজশাহী আর অন্যজন ময়মনসিংহ বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরো ১ হাজার ২১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৭৯৭।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৮০। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৮৮০ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৪ হাজার ৪৫৭ রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *