
সিলেট জোন সরকারি চার রাবার বাগানে উৎপাদনক্ষম গাছ মাত্র ২৫%
আগস্ট ১৫, ২০২৬
জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদার পূর্বাভাস কমাল ওপেক
আগস্ট ১৫, ২০২৬তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ সার্বিক আর্থসামাজিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে চিঠি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
গতকাল এ চিঠি পাঠানো হয়েছে। এর অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে বলে জানিয়েছে দলটি।
চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিংয়ের ফলে একদিকে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, অন্যদিকে শিল্পোৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যা জনগণকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতিতে অর্থবহ আলোচনা ও আশু সমাধান খোঁজা অত্যন্ত জরুরি বলেও চিঠিতে লেখা হয়।


