ভুলত্রুটি পাওয়া গেলে সংশোধনে ব্যবস্থা নেওয়া হবে-খাতা পুনঃপরীক্ষণের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী
আগস্ট ১০, ২০২৬
৩ লাখ বেড়ে দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ
আগস্ট ১০, ২০২৬
ভুলত্রুটি পাওয়া গেলে সংশোধনে ব্যবস্থা নেওয়া হবে-খাতা পুনঃপরীক্ষণের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী
আগস্ট ১০, ২০২৬
৩ লাখ বেড়ে দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ
আগস্ট ১০, ২০২৬

মেঘনায় ভাসছিল অজ্ঞাত তিন মরদেহ

মুন্সিগঞ্জের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর-কিশোরগঞ্জ ফেরিঘাট এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ সময় নদীর তীব্র স্রোতে আরো একটি মরদেহ ভেসে যায়।

গতকাল বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা মেঘনা নদীতে তিনটি মরদেহ ভাসতে দেখে ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে খবর দেন। পরে গজারিয়া থানা পুলিশ ও নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারে কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে ।

নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ অঞ্চলের নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে কাজ শুরু করে। সম্ভুপুরা ইউনিয়নের চর-রমজানবেগ এলাকার মেঘনা নদীর কচুরিপানার ভেতর থেকে প্রথমে অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এরপর সেখান থেকে ৫০ মিটার দূরে কচুরিপানার ভেতর পায়ে রশি বাঁধা ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মেঘনার তীব্র স্রোতে আরো একজনের মরদেহ

ভেসে যায়।

তিনি বলেন, ‘মরদেহ দুটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। তীব্র স্রোতে ভেসে যাওয়া মরদেহটি উদ্ধারেও চেষ্টা চালাচ্ছে নৌ পুলিশ।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *