
প্রভাতী ট্রেনসহ যশোর জংশন সংস্কার ও উন্নয়নের দাবি
আগস্ট ১০, ২০২৬
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
আগস্ট ১০, ২০২৬চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে গভীর রাতে অবৈধভাবে তিনজনকে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে বিএসএফ। কিন্তু বিজিবির প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি জানিয়েছেন। গতকাল সকালে তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার রাত ৩টা ১০ মিনিটে সীমান্ত পিলার-৭০/২-এস পিলার-৭০/২-এম বরাবর অবস্থিত গেট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্প থেকে তিনজন নারী-পুরুষকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। ওই নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশের আগেই মাধবখালী বিওপির টহল দলের নজরে আসে। তারা লাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।


