
অর্থ মন্ত্রণালয়ের বিবৃতি ভারতে শতকোটি রুপি আয়কারী চার বছরে বেড়েছে চার গুণ
আগস্ট ২, ২০২৬
ঝুঁকিতে টেলিকম ও যোগাযোগ ব্যবস্থা তামার চড়া দামে বিশ্বজুড়ে বাড়ছে কেবল চুরি!
আগস্ট ২, ২০২৬ইউরোজোনে জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৯ শতাংশে। গত জুনে এ হার ছিল ২ দশমিক ৮ শতাংশ।
ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের প্রকাশিত প্রাথমিক তথ্যে তা তুলে ধরা হয়েছে। সামগ্রিক মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে জ্বালানি তেলের বর্ধিত দাম। জুলাইয়ে জ্বালানি খাতের বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ শতাংশে, যা জুনে ছিল ৮ দশমিক ৫। সেবা খাতের মূল্যস্ফীতিও বেড়ে হয়েছে ৩ দশমিক ৩ শতাংশ। তবে খাদ্য, পানীয় ও তামাকজাত পণ্যের দাম কিছুটা কমে ১ দশমিক ২ শতাংশে নেমে এসেছে। জ্বালানি ও খাদ্যের মতো অস্থির খাতের দাম বাদে মূল মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৫ শতাংশে। টানা দরবৃদ্ধিতে ইউরোপের অর্থনীতি নতুন করে চাপে পড়েছে। খবর আনাদোলু এজেন্সি


