শাপলা চত্বরে হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রেফতারি পরোয়ানা
জুলাই ২৮, ২০২৬
হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু
জুলাই ২৮, ২০২৬
শাপলা চত্বরে হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রেফতারি পরোয়ানা
জুলাই ২৮, ২০২৬
হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু
জুলাই ২৮, ২০২৬

এসএসসির ফল ১০ আগস্ট

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।

গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সারা দেশে একযোগে এ ফল প্রকাশ করা হবে। ফল পাওয়ার পদ্ধতি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২০ মে, আর দাখিল ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল দেয়ার রেওয়াজ আছে। সেই বিবেচনায় ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনার কথা এর আগে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে সে লক্ষ্য পূরণ করতে পারেনি বোর্ডগুলো।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিল ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায়, ৩ লাখ ৪ হাজার ২৮৬ শিক্ষার্থী দাখিল এবং ১ লাখ ৩৪ হাজার ৬৬০ পরীক্ষার্থী এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার জন্য ফরম পূরণ করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *